সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর শ্রীনগরে প্রস্তুতি কালে ৪ ডাকাত গ্রেফতার

শ্রীনগরে প্রস্তুতি কালে ৪ ডাকাত গ্রেফতার

শ্রীনগর সংবাদদাতাঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রস্তুতি কালে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার ভোর ৪ টার দিকে উপজেলার তন্তর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর থানার চিটাচুনী গ্রামের নায়েব আলীর ছেলে মোশারফ হোসেন (৩৮), কসবা থানার মাহফুজ মিয়ার ছেলে ফারুক (৩৪), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার রোশন আলীর ছেলে এরদোয়েন (৩১), দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুর রশিদের ছেলে দুলাল (৩২)।

পুলিশ সূত্রে জানাযায়, রাত দেড়টার দিকে উপজেলার  কল্লিগাঁও ব্রীজের উপর শ্রীনগড় থানা পুলিশ ডিউটিরত অবস্থা গোপন সূত্রে সংবাদ পায়  তন্তুর ইউনিয়নের  কুমারবাড়ী ব্রীজের পশ্চিম পাশে টাওয়ারের সামনে কতিপয় ডাকাতদল সিএনজি যোগে দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র নিয়া ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। সেই খবর পেয়ে রাত  ২টার দিকে  ঘটনাস্থলে  পুলিশের গাড়ি নিয়ে উপস্থিত হলে

ডাকাতরা রাস্তার উপর থাকা তাদের ঢাকা মেট্রোর খ-১১-৮১০৯ সবুজ রংয়ের সিএনজি যোগে পালানোর চেষ্টা করে। তখন পুলিশের গাড়ী দিয়া সিএনজিটিকে রাস্তায় বেরিকেট সৃষ্টি করলে ডাকাতরা সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টাকালে ৪জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ৮টি দেশীয় অস্ত্র  উদ্ধার করা হয়। 

 শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, রাতেই ৪জন ডাকাতে গ্রেফতার  করা হয়। আজ সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত সিএনজি, চাপাতি, গ্রিল কাটারসহ তাদের সাথে থাকা সকল দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

খুঁজুন