সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর শ্রীনগরে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা

শ্রীনগরে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

শ্রীনগরে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানার নির্মাণাধীন ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত আইজি, হাইওয়ে পুলিশ মল্লিক ফখরুল ইসলাম, বিপিএম, পিপিএম।

 হাইওয়ে পুলিশ সুপার (গাজীপুর রিজিয়ন) আলী আহমদ খান'র সভাপতিত্বে ও হাইওয়ে পুলিশ সুপার (নারায়ণগঞ্জ সার্কেল) অমৃত সূত্রধর’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাশেদুল ইসলাম, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ কেএম মিজান, মহাসড়ক কেন্দ্রীক কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান খান, মুন্সীগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ বকুল খান, মাওয়া ঘাট বাস মালিক সমিতির সভাপতি মো. আলী আকবর প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল হোসেন, সার্জেন্ট মো. বাহারুল সোহাগ, মুন্সীগঞ্জ জেলা যাত্রীবাহী সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ সালাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. রিপন মোল্লাসহ হাইওয়ে পুলিশ সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

এর আগে অতিরিক্ত আইজি মল্লিক ফখরুলকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এ সময় তিনি নির্মাণাধীন হাঁসাড়া হাইওয়ে থানা পরির্দশন ও কাজের অগ্রগতি সমন্ধে খোঁজ খবর নেন। 

খুঁজুন