সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর শ্রীপুরে গলায় দড়ি দিয়ে গার্মেন্টস কর্মির আত্মহত্যা

শ্রীপুরে গলায় দড়ি দিয়ে গার্মেন্টস কর্মির আত্মহত্যা

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে রায়হান কবির (২২) নামে এক পোশাক শ্রমিক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

 বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাতে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রায়হান কবির উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিন বারতোপা গ্রামের মুকুল মিয়ার ছেলে। সে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার ভিনটেজ ডেনিম এপারেলস্ লিমিটেডে কারখানায় চাকরি করতেন।

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বুধবার (৪ মে) দুপুরে রায়হানের বন্ধু স্ত্রীসহ তার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার (৫ মে) বিকেলে তার বন্ধু বেড়ানো শেষে চলে যাওয়ার সময় রায়হান তার স্ত্রী সানিয়াকেও তাদের সাথে বেড়াতে যেতে বলে। 

পরে সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে গান শুনতে থাকে। পরে রাত ১১টার দিকে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করলে সে দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। 

এক পর্যায়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে ঘরের আঁড়ার সাথে তার মরদেহ ঝুলে থাকতে দেখতে পায়।

কি কারণে সে আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনি। তবে সে নেশাগ্রস্থ ছিলো বলে জানায় স্বজনেরা।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদতাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

খুঁজুন