জেলার জাজিরা উপজেলায় আজ মা ইলিশ রক্ষায় মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার উপজেলার মাঝিরঘাট বাজারসংলগ্ন এলাকায় মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।
সভায় জানানো হয়, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ সময় পদ্মা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। পাশাপাশি মাছ সংগ্রহ, মজুত, পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণেও নিষেধাজ্ঞা থাকবে। আড়ত ও বরফকলসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরও নিষেধাজ্ঞা মেনে চলার নির্দেশ দেয়া হয়।
এ সময় জেলে, মৎস্য আড়তদার, পাইকার ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে নৌ পুলিশ। নিষিদ্ধ সময়ে পদ্মা নদীতে মাছ ধরা, ইলিশ সংরক্ষণ, বিক্রি ও বাজারজাতকরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেয়া হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বা নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানায় নৌ পুলিশ। একই সঙ্গে জেলেদের মাছ ধরতে সহযোগিতা না করতে আড়তদার, পাইকার ও স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় মৎস্য আড়তদার, পাইকার, জেলে, মৎস্যজীবী সমিতির সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ ৩০০ থেকে ৩৫০ জন উপস্থিত ছিলেন।
এদিকে, সভার আগে সকালে নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করে মা ইলিশ সংরক্ষণ অভিযানকে সামনে রেখে নদীপথে নজরদারি ও আইন প্রয়োগ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
মা ইলিশের প্রজনন ও ইলিশের উৎপাদন বৃদ্ধির স্বার্থে নিষেধাজ্ঞা সফল করতে জেলে, ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছে নৌ পুলিশ।
শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা ও মতবিনিময়
শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা ও মতবিনিময়
জেলার জাজিরা উপজেলায় আজ মা ইলিশ রক্ষায় মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার উপজেলার মাঝিরঘাট বাজারসংলগ্ন এলাকায় মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। সভায় জানানো হয়, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ সময় পদ্মা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। পাশাপাশি মাছ সংগ্রহ, মজুত,
পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণেও নিষেধাজ্ঞা থাকবে। আড়ত ও বরফকলসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরও নিষেধাজ্ঞা মেনে চলার নির্দেশ দেয়া হয়। এ সময় জেলে, মৎস্য আড়তদার, পাইকার ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে নৌ পুলিশ। নিষিদ্ধ সময়ে পদ্মা নদীতে মাছ ধরা, ইলিশ সংরক্ষণ, বিক্রি ও বাজারজাতকরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ বা নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানায় নৌ পুলিশ। একই সঙ্গে জেলেদের মাছ ধরতে সহযোগিতা না করতে আড়তদার, পাইকার ও স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়। মতবিনিময়
সভায় মৎস্য আড়তদার, পাইকার, জেলে, মৎস্যজীবী সমিতির সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ ৩০০ থেকে ৩৫০ জন উপস্থিত ছিলেন। এদিকে, সভার আগে সকালে নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করে মা ইলিশ সংরক্ষণ অভিযানকে সামনে রেখে নদীপথে নজরদারি ও আইন প্রয়োগ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। মা ইলিশের প্রজনন ও ইলিশের উৎপাদন বৃদ্ধির স্বার্থে নিষেধাজ্ঞা সফল করতে জেলে, ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছে নৌ পুলিশ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত