বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ভিয়েতনাম জাতের কালো ধান চাষে সফল এক যুবক ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিউইয়র্কে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ শরীয়তপুরের মন্দিরের একাংশে সংস্কার কাজ নিয়ে অপপ্রচার শনাক্ত হারানো পাসপোর্ট দ্বিতীয়বার পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, মামলা ৪৫ চুরির অভিযোগে আটক যুবকের ভিডিওকে হিন্দু নারী ধর্ষণের বলে প্রচার নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
দেশের খবর শরীয়তপুরের মন্দিরের একাংশে সংস্কার কাজ নিয়ে অপপ্রচার শনাক্ত

শরীয়তপুরের মন্দিরের একাংশে সংস্কার কাজ নিয়ে অপপ্রচার শনাক্ত

: বাংলাফ্যাক্ট

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিকে শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের একাংশে কমিটির উদ্যোগে সংস্কার কাজ হলেও, এটি নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিকে শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির বা রামঠাকুর মন্দিরের একাংশ সংস্কারের উদ্দেশ্যে মন্দির কমিটির উদ্যোগে ভাঙা হয়েছে। এটি নিয়ে অপপ্রচার হচ্ছে।
বিষয়টি স্পষ্ট করে ৩ দিন আগেই পোস্ট করেছিল বাংলাফ্যাক্ট। 

বাংলাফ্যাক্ট জানায়, মন্দির কমিটির উদ্যোগে সংস্কারের উদ্দেশ্যে শরীয়তপুরে ভাঙা হলো মন্দিরের একাংশ। গণমাধ্যমের খবর অনুযায়ী, শরীয়তপুরের শ্রী সত্যনারায়ণ মন্দির কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, পুরোনো ও ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো পুনর্নির্মাণের জন্য ভাঙা হয়েছে। 

মন্দির কমিটির সহসভাপতি বিশ্বনাথ চক্রবর্তী একটি ভিডিওতে জানান, এখানে নতুন ভবন হবে। সংস্কারের উদ্দেশ্যে যা করা হচ্ছে, কমিটির সিদ্ধান্ত অনুযায়ীই হচ্ছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। 
সম্প্রতি বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম নিয়মিত এ ধরনের ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

খুঁজুন