সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর সরিষাবাড়ীতে রেলওয়ের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সরিষাবাড়ীতে রেলওয়ের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শাহ্ জামালঃ জামালপুরের সরিষাবাড়ীতে রেলওয়ে কর্তৃপক্ষের  আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ গুড়িয়ে দিয়েছে শতাধিক অবৈধ স্থাপনা।
রবিবার (১৩ মার্চ) সকাল থেকে দিনব্যাপী সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে।

রেলওয়ে সূত্র জানায়, সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকা নির্ধারিত সীমানা নিরাপত্তা বলয়ের মধ্যে রাখতে সম্প্রতি চারদিকে কন্ট্রোল এক্সেস প্রাচীর নির্মাণ কার্যক্রম শুরু হয়। নির্ধারিত এলাকার মধ্যে অবৈধভাবে বিভিন্ন কার্যালয়, বাসাবাড়ি ও দোকানপাট গড়ে উঠায় তাদের সরে যেতে নোটিশ দেয় রেল বিভাগ। কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় রবিবার সকাল থেকে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ চালানো হয়।

অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় রেলওয়ের এস্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাতসহ থানা পুলিশ, জিআরপি ও রেলওয়ে নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন।

রেলওয়ের বিভাগীয় এস্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ জানান, স্টেশন এলাকায় কন্ট্রোল এক্সেস প্রাচীর নির্মাণের জন্য অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বারবার বলা হয়েছে। আদেশ না মানায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।


বিডি/টুডেইস/নিউজ

খুঁজুন