মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সরকারি খালে বাঁধ, ৫০ হাজার টাকা জরিমানা

সরকারি খালে বাঁধ, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী(পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামের একটি সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ এ জরিমানা করেন। জরিমানা করা ওই ব্যক্তির নাম মো. ঈসমাইল হাওলাদার (৭০)। তিনি সেনের হাওলা গ্রামের মৃ. হাজী সমেদ হাওলাদারের ছেলে। স্থানীয় লোকজন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামের ‘সেনের হাওলা’ সরকারি খাস খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছিল। এতে কৃষি ক্ষেতের পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। এমন অভিযোগে বৃহস্পতিবার দুপুরে খালটিতে অভিযান চালিয়ে বাঁধ কেটে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় খাল দখল করে বাঁধ দেওয়া ঈসমাইল হাওলাদারকে জরিমানা করা হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সালেক মূহিদ বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ঙ লঙ্ঘনের অভিযোগে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাঁধ কেটে খালটি উন্মুক্ত করা হয়।

খুঁজুন