মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ দোকান পুড়ে ছাইঃ কোটি টাকার ক্ষতি

শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ দোকান পুড়ে ছাইঃ কোটি টাকার ক্ষতি

 এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলা উপজেলার সদর রায়েন্দা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ টি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। 

বুধবার (৯ নভেম্বর)দিবাগত রাত ৩টার দিকে উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড়ে একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।ভয়াবহ আগুনে মোবাইল ফোন, ঔষধ ও মুদিমনিহারী দোকানসহ ১৪টি দোকানের সমূদয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শরণখোলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টা ব্যপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকান মালিকরা জানান আগুনে তাদের কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। হাওলাদার ফার্মেসীর মালিক মাইনুল ইসলাম টুকু বলেন, আগুনে তার ফার্মেসীর ১৪ লক্ষাধিক টাকার জীবন রক্ষাকারী ঔষধ পুড়ে ছাই হয়েছে।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আহতাব আলী বলেন , বৈদ্যুতিক শর্ট সার্কিট অগ্নিকান্ডের কারণ হতে পারে বলে তার ধারণা এবং তদন্ত ছাড়া প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব বলা যাবে না 

খুঁজুন