রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

শেষ ফরিদ ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের নববধূ শিউলি আক্তারকে গলাকেটে হত্যা মামলার স্বামী শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে আসামীর উপস্থিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় ঘোষনা করেন৷

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান,২০১৮ সালের ২৩ আগস্ট শিউলির সঙ্গে বিয়ে হয় শামীমের। পারিবারিক কলহের জেরে বিয়ের ৭দিনে ৩১আগস্ট রাতে শিউলিকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা করে। মামলার দীর্ঘ তদন্ত শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।

এদিকে, সোনারগাঁ‌য়ে প্রধানমন্ত্রীর ছ‌বি ভাংচু‌রের ঘটনায় দা‌য়েরকৃত মামলায় সোহাগ আলী না‌মে এক যুবক‌কে ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান ক‌রে‌ছে আদালত। সকা‌লে অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ ‌দ্বিতীয় আদাল‌তের বিচারক সা‌বিনা ইয়াছ‌মিন এ রায় ঘোষনা ক‌রেন। রা‌য়ে আসামী‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরও ৩ মা‌সের কারাদন্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিলো।

খুঁজুন