মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সুনামগঞ্জে তারুণ্য নির্ভর বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে তারুণ্য নির্ভর বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

শফিউল আলম.স্টাফ রিপোর্টার:

নিজের দায়িত্ব নিজে নেব,তারুণ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়ব এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি(এপিএ) ২০২৪-২৫ এর আওতায় তারুণ্য নির্ভর বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা তথ্য অফিস,গণ-যোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার শুভ সুমন রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্ম ইলিয়াছ মিয়া।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহনুর আলম,সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ শতাব্দী ভট্রাচার্য্য,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,বাসসের প্রতিনিধি শাহজাহান চৌধুরী,একে মিলন আহমদ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জের আহবায়ক ইমন দোজ্জা আহমদ, বৈষম্যবিরোধী ছাত্রনেতা এনডি উসমান গণি,সাইমন মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন,নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি মোঃ বুরহান উদ্দিন,ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মোঃ জাকির হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেছেন,বাঙ্গালী জাতি বীরের জাতি হিসেবে বার বার অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশটি আমাদের সকলের। কাজেই গত জুলাই বিপ্লবে তারুণ্যের চেতনায় ছাত্রজনতার আন্দোলনে যে বাংলাদেশটি নতুনভাবে যাত্রা শুরু করেছে সেই বাংলাদেশটি তারুণ্যে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে বহির্বিশ্বে জায়গা দখল করে নিয়েছে। কাজেই নতুন প্রজন্মের তরুণ তরুণীরা আগামীর যে বাংলাদেশ গড়তে চলেছে সেখানে তথ্য প্রযুক্তিটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে কাংঙ্খিত সেই স্বঁপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এজন্য প্রতিটি দেশপ্রেমিক জনসাধারনকে তার স্ব স্ব জায়গা থেকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান তিনি।

খুঁজুন