রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত সুনামগঞ্জে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

সুনামগঞ্জে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

জেলার দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকা থেকে ১হাজার ৩০৫ পিস ইয়াবাসহ শীষ আহমেদ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

গতকাল সোমবার রাত ১০টায় শ্যামারচর মাদক নির্মূল কমিটির সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

গ্রেফতারকৃত শীষ আহমেদ শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে।  

পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামির হেফাজতে থাকা ৭টি জিপারের ভিতরে রক্ষিত ১হাজার ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাসসকে জানান, শীষ আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খুঁজুন