বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জ্বালানি তেলে ভর্তুকি নেই দাবি করা প্রতিবেদনটি বিভ্রান্তিকর বলে শনাক্ত শুটিংয়ের দৃশ্য ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার ২৪ সেপ্টেম্বরের মধ্যে অবৈধ ইটভাটার রিপোর্ট তৈরির নির্দেশ বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
দেশের খবর শুটিংয়ের দৃশ্য ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত

শুটিংয়ের দৃশ্য ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত

: বাংলাফ্যাক্ট

একটি শুটিংয়ের দৃশ্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ও  অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি বিএনপির উন্নয়ন’ ক্যাপশনে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি কোনো সত্য ঘটনার নয়; এটি একটি শুটিংয়ের দৃশ্য।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে। 

‘বাংলাফ্যাক্ট’ নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। 

খুঁজুন