মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণার পর গজারিয়ায় যৌথবাহিনীর অভিযান

স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণার পর গজারিয়ায় যৌথবাহিনীর অভিযান

গজারিয়ায় পুলিশ নৌ ডাকাতদের গোলাগুলির ঘটনায় পুলিশ, র‍্যাব, নৌ পুলিশ ও কোস্টগার্ড মিলিয়ে মোট দুই শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ অভিযান পরিচালনা করেছে।এ সময় ডাকাতদের শনাক্ত করতে ড্রোন প্রযুক্তি ব্যবহার ব্যবহার করে পুলিশ। 

২৬ আগষ্ট দুপুর ৩:৩০ ঘটিকায় গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ও মতলব উপজেলার বেলতলী এলাকায় একযোগে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।জানা যায়,আজ সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা নৌ ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিলে এই অভিযান শুরু হয়।

স্থানীয় চর চৌদ্দ কাউনিয়া ঘাটের ট্রলার চালক হাকিম জানান, বিকাল চারটার দিকে র‍্যাব-১১ ও পুলিশের বেশ কয়েকটি গাড়ি মেঘনা নদীর চৌদ্দকাউনিয়া ঘাটে এসে থামে। তারপর তাদের ট্রলার ও স্পিডবোটে করে গুয়াগাছিয়ার দিকে রওনা হতে দেখেছি।

ঘটনা সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন,আমাদের অভিযান চলমান রয়েছে। সাড়ে তিনটার দিকে অভিযান শুরু করি আমরা,এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন,অভিযান সমাপ্ত করে এ ব্যাপারে বিস্তারিত জানানো  যাবে।

উল্লেখ্য গতকাল সোমবার(২৫আগষ্ট)উপজেলা গুয়াগাছিয়া ইউনিয়ন এর মেঘনা নদীতে স্থানীয় নৌ ডাকাত দলের সাথে পুলিশের আধা ঘণ্টা ব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে।জানা যায়,দীর্ঘদিন যাবৎ গুয়াগাছিয়া সংলগ্ন নদী পথ ও স্থলে দীর্ঘদিন যাবৎ নৌ ডাকাতি, চাঁদাবাজি ও অবৈধ বালুমহালের নিয়ন্ত্রন ও বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম সংঘটিত হয়ে আসছিল।গত কয়েক মাসে গুয়াগাছিয়া ও আশপাশের নদী পথে বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম ও নদী পথের চাঁদাবাজী ও অবৈধ বালুমহালের নিয়ন্ত্রন নেয়াসহ নদী এলাকায় আধিপত্ত্য বিস্তার নিয়ে একাধিক নৌডাকাত ও জলদস্যু দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ টি হত্যাকান্ড সংঘটিত হয়েছে।আইনশৃঙ্খলার উন্নয়ন ও মানুষের নিরাপদ বসবাস ও ঐই এলাকায় নদীপথে চলাচলকারী নৌযান শ্রমিকদের নিরাপত্তার তাগিদে গত শুক্রবার(২২আগষ্ট) উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে অস্থায়ী ভাবে একটি পুলিশ ক্যাম্প স্থাপিত হয়েছে।

খুঁজুন