রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত সয়াবিন তেলের সাথে অনেকের স্বার্থ জড়িত, হাইকোর্ট

সয়াবিন তেলের সাথে অনেকের স্বার্থ জড়িত, হাইকোর্ট

ভোজ্যতেল সয়াবিনের সঙ্গে সবার স্বার্থ জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে দায়ের করা রিট শুনানিতে এমন মন্তব্য করেন আদালত।

একইসঙ্গে সংশ্লিষ্ট রিট আবেদনটি সংশোধন করে মঙ্গলবার (৮ মার্চ) আদালতে নিয়ে আসতে বলা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য ওঠে।

আদালত রিটকারী আইনজীবী সৈয়দ মহিদুল কবিরকে উদ্দেশ করে বলেন, রিট আবেদনটি নির্ভুল করে মঙ্গলবার (৮ মার্চ) নিয়ে আসুন, আমরা শুনবো। এখানে সবার স্বার্থ জড়িত। পরে এ বিষয়ে শুনানির জন্য ৮ মার্চ দিন ধার্য করা হয়।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির।

এর আগে, ৩ মার্চ দেশের বাজারে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ার ঘটনাটি উচ্চ আদালতের নজরে আনা হয়। এরপর এ বিষয়ে শুনানির জন্য রোববার (৬ মার্চ) দিন ধার্য করেন হাইকোর্ট। সেই সঙ্গে এ বিষয়ে যথাযথ একটি আবেদন করার পরামর্শ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ।

খুঁজুন