সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর তাড়াশে ট্রাক্টর উল্টে চালক নিহত

তাড়াশে ট্রাক্টর উল্টে চালক নিহত

অদিত্য রাসেলঃ সিরাজগঞ্জের তাড়াশে মাটিবাহী ট্রাক্টর উল্টে আপন শেখ (২৫) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হেলপার শাহাদত হোসেন (৩০)।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার মাগুড়া-আঞ্চলিক সড়কের মাগুড়ামুকুন্দ গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত আপন শেখ  উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামের আব্দুল মোমিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুকুর খননের মাটি ট্রাক্টর দিয়ে  পরিবহন করছিলেন। মাটিসহ  ট্রাক্টরটি ব্রীজের কাছে উল্টে যায়। এতে ট্রাক্টরের চালক ও হেলপার গুরুতর আহত হন। দু'জনকে তাড়াশ  হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হেলপারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ট্রাক্টর টি থানায় নিয়ে আসে। 
 

খুঁজুন