আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। আরব নেতৃত্বাধীন প্রভাবশালী দলগুলোর জোট জয়েন্ট লিস্ট বিরোধীদলীয় নেতা গাদি আইনজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠন নিয়ে তীব্র উত্তেজনা শুরু হয়েছে। নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন ডানপন্থি জোট পর্যাপ্ত আসন অর্জনে ব্যর্থ হওয়ায় তার ক্ষমতা হারানোর সম্ভাবনা জোরালো হয়েছে।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক নির্বাচনে নেতানিয়াহুর জোট মাত্র ৫৩টি আসনে সীমাবদ্ধ রয়েছে। অপরদিকে বিরোধী জোট এবং আরব দলগুলোর মোট আসনসংখ্যা বেড়ে ৬৭টিতে পৌঁছেছে। নির্বাচনে আরব দলগুলো রেকর্ডসংখ্যক আসন অর্জন করায় ইসরায়েলের পরবর্তী সরকার গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে আরেকটি আরব দল রা'মও গাদি আইনজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করার ঘোষণা দেয়। সব মিলিয়ে আইজেনকোটের পক্ষে উল্লেখযোগ্য সংখ্যক আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত হয়েছে।
অন্যদিকে বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৫৩টি হলেও সেখান থেকেও সমর্থন সরে যাওয়ার উপক্রম হয়েছে। অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ভুক্ত দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের একটি অংশ জানিয়েছে যে তারা কোনো প্রার্থীকেই সমর্থন করবে না। সামরিক বাহিনীতে বাধ্যতামূলক সেবা থেকে অব্যাহতিসংক্রান্ত আইন পাস করতে নেতানিয়াহুর ব্যর্থতার কারণে এই দলটির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। ফলে বর্তমান ক্ষমতাসীন জোটের অন্দরেও ভাঙন ধরেছে।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ইতিমধ্যে সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল গ্রহণ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। প্রেসিডেন্ট বিভিন্ন দলের মতামত নিয়ে সরকার গঠনের জন্য উপযুক্ত প্রার্থীকে আমন্ত্রণ জানাবেন এবং মনোনীত প্রার্থী ২৮ দিন সময় পাবেন। নির্ধারিত সময়ে সরকার গঠন করা সম্ভব না হলে আগামী বছরের শুরুতে ইসরায়েলে আবারও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই রাজনৈতিক পটপরিবর্তন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাহলে কি ইসরায়েলের মসনদ হারাচ্ছেন নেতানিয়াহু
তাহলে কি ইসরায়েলের মসনদ হারাচ্ছেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। আরব নেতৃত্বাধীন প্রভাবশালী দলগুলোর জোট জয়েন্ট লিস্ট বিরোধীদলীয় নেতা গাদি আইনজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠন নিয়ে তীব্র উত্তেজনা শুরু হয়েছে। নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন ডানপন্থি জোট পর্যাপ্ত আসন অর্জনে ব্যর্থ হওয়ায় তার ক্ষমতা হারানোর সম্ভাবনা জোরালো হয়েছে।আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক নির্বাচনে নেতানিয়াহুর জোট মাত্র ৫৩টি আসনে সীমাবদ্ধ রয়েছে। অপরদিকে বিরোধী জোট এবং আরব দলগুলোর মোট আসনসংখ্যা
বেড়ে ৬৭টিতে পৌঁছেছে। নির্বাচনে আরব দলগুলো রেকর্ডসংখ্যক আসন অর্জন করায় ইসরায়েলের পরবর্তী সরকার গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে আরেকটি আরব দল রা'মও গাদি আইনজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করার ঘোষণা দেয়। সব মিলিয়ে আইজেনকোটের পক্ষে উল্লেখযোগ্য সংখ্যক আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত হয়েছে।অন্যদিকে বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৫৩টি হলেও সেখান থেকেও সমর্থন সরে যাওয়ার উপক্রম হয়েছে। অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ভুক্ত দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের একটি অংশ জানিয়েছে যে তারা কোনো প্রার্থীকেই সমর্থন করবে না। সামরিক বাহিনীতে বাধ্যতামূলক সেবা থেকে অব্যাহতিসংক্রান্ত আইন পাস করতে
নেতানিয়াহুর ব্যর্থতার কারণে এই দলটির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। ফলে বর্তমান ক্ষমতাসীন জোটের অন্দরেও ভাঙন ধরেছে।ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ইতিমধ্যে সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল গ্রহণ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। প্রেসিডেন্ট বিভিন্ন দলের মতামত নিয়ে সরকার গঠনের জন্য উপযুক্ত প্রার্থীকে আমন্ত্রণ জানাবেন এবং মনোনীত প্রার্থী ২৮ দিন সময় পাবেন। নির্ধারিত সময়ে সরকার গঠন করা সম্ভব না হলে আগামী বছরের শুরুতে ইসরায়েলে আবারও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই রাজনৈতিক পটপরিবর্তন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত