সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর টাকা ছিনিয়ে নিয়ে ভিক্ষুককে বাস থেকে ফেলে দিলো দুর্বৃত্তরা

টাকা ছিনিয়ে নিয়ে ভিক্ষুককে বাস থেকে ফেলে দিলো দুর্বৃত্তরা

সিরাজগঞ্জ প্রতিনিধি : নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শুকুর আলী (৬০) নামে তার সারাদিনের ভিক্ষার
রোজগারের ৬শ টাকা ছিনিয়ে নিয়ে বিবস্ত্র করে বাস থেকে ফেলে দিয়েছে
দুর্বৃত্তরা। এমন অমানবিক ঘটনাটি ঘটেছে বগুড়া থেকে ঢাকাগামী বনলতা এন্টার
প্রাইজ নামে যাত্রীবাহী বাসে।

শুক্রবার (১৩ মে) রাত ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় ওই
বৃদ্ধ ভিক্ষুককে বাস থেকে ফেলে দেওয়া হয়।

অসুস্থ্য ভিক্ষুক শুকুর আলী বগুড়া জেলা সদরের চক সূত্রাপুর গ্রামের
বাসিন্দা বলে জানা যায়। বর্তমানে শুকুর আলী সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ ও বিবস্ত্র অবস্থায় বৃদ্ধ শুকুর আলীকে দেখতে পেয়ে সিরাজগঞ্জ পুলিশ
লাইন্সে কর্মরত সহকারী উপ-পরিদর্শক হাফিজ এবং স্থানীয় যুবক হাবিল ও
মুন্না রহমানসহ কয়েকজন তাকে উদ্ধার করেন। এ সময় অসুস্থ বৃদ্ধ হাঁটতে ও
দাঁড়াতে পারছিলেন না।

শনিবার (১৪ মে) দুপুরে শুকুর আলী জানান, ভিক্ষা করার জন্য বগুড়া থেকে
ঢাকাগামী যাত্রীবাহী বনলতা এন্টার প্রাইজ নামে একটি বাসে উঠে। ভিক্ষা
করার কিছুদূর আসার পর কয়েকজন ব্যক্তি তাকে খাবার দেয়। সেই খাবার খাওয়ার
পর অজ্ঞান হয়ে পড়েন তিনি। তারপরের ঘটনা মনে নাই। জ্ঞান ফিরে দেখেন তিনি
বিবস্ত্র অবস্থায় রাস্তার পাশে পড়ে আছেন। পকেটে ভিক্ষার ৬শ টাকা ছিল। সে
টাকাগুলো নাই।

উপ-পরিদর্শক হাফিজ (এএসআই) হাফিজ বলেন, রাত ১১টার দিকে ওই বৃদ্ধকে
বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায়
তাকে লুঙ্গি পরিয়ে দিয়ে খাবার খাওয়াই। এরপর তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা
বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা
হয়।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল
হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ জানান, অসুস্থ্য
অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দেখা যায় ওই বৃদ্ধকে
নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয়েছিল। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছে।

খুঁজুন