মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক তালেবানের হামলায় পাকিস্তানে ১০ পুলিশ নিহত

তালেবানের হামলায় পাকিস্তানে ১০ পুলিশ নিহত

পাকিস্তানে একটি তল্লাশি চৌকিতে ১০ জন পুলিশকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে। এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান। খবর এএফপির

পরিচয় প্রকাশ না করার শর্তে জ্যেষ্ঠ এক গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেছেন, আফগান সীমান্ত থেকে ৭০ কিলোমিটার পূর্বে এ হামলার ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে ওই এলাকায় গোলাগুলি চলে। এ সময় ১০ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দেরা ইসমাইল খান এলাকায় ২০ থেকে ২৫ জন জঙ্গি পুলিশের ওই তল্লাশিচৌকিতে হামলা চালায়।

২০২১ সালে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। নিরাপত্তা বাহিনীর তল্লাশিচৌকি লক্ষ্য করে বেশি হামলা চালানো হয় দেশটিতে।

এদিকে আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গতকাল বৃহস্পতিবার রাতে আলাদা একটি হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত মাসে বিদেশি রাষ্ট্রদূতদের নিরাপত্তাবহরে থাকা পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে হামলা হয়। বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত হন।

ইসলামাবাদের অভিযোগ, এ ধরনের হামলা প্রতিবেশি দেশ আফগানিস্তানের জঙ্গি দলগুলো চালায়। বেশির ভাগ হামলার সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তান জড়িত। তবে কাবুলের তালেবান সরকার এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

খুঁজুন