বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালু আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক ফিফার বিতর্কে নিজেদের অবস্থান জানাল সৌদি ফুটবল ফেডারেশন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ: এসপি নেত্রকোণা ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
দেশের খবর টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ২১ শিশু-কিশোর.

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেল ২১ শিশু-কিশোর.

গজারিয়া উপজেলায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২১ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এমন ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া মধ্যমপাড়া বায়তুল মামুর জামে মসজিদে নিয়মিত নামাজ আদায়কারী  ২১ শিশু-কিশোরের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।

#শুক্রবার (০৭ ই নভেম্বর ) জুমাবাদ জামে মসজিদে ওই কিশোরদের হাতে পুরস্কার তুলে দেয় ইমাম ও মসজিদ কমিটির সদস্যরা।

এ সময় শিশু-কিশোরদের মোবাইল ফোন আসক্তি কমিয়ে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে এই কর্মসূচি নেওয়া হয় বলে জানান আয়োজকরা।

#অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোঃ হাশমত তাঁতী, মক্তব কমিটির সভাপতি এডভোকেট মোহন মোল্লা, গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শেখ,  মোঃ হানিফ তাতীমোঃ মোহনসরকার, মিজান, কামাল,কদির মোল্লা,রবিউল তাঁতিসহ মহল্লা মুসুল্লিরা।

#অত্র মসজিদের ইমাম ও খতিব মুফতি শাফায়াত হুসাইন আজাদী উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন মহল্লার যুবসমাজ।

#এতে মহল্লার  ২১ জন শিশু কিশোর অংশ নেয়। প্রত্যেকেই টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে থেকে নিদিষ্ট সিলেবাসে পরিক্ষার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করা হয়।

খুঁজুন