দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিসহ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বিএনপি নেতা বাবু অমল ব্যানার্জি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।
টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিসহ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। আজ শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান
অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বিএনপি নেতা বাবু অমল ব্যানার্জি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি নুরুল
ইসলাম, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত