সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর টাঙ্গাইলে বোতলজাত সয়াবিন তেল নিয়ে যত তেলেসমাতি

টাঙ্গাইলে বোতলজাত সয়াবিন তেল নিয়ে যত তেলেসমাতি

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইলঃ সয়াবিন তেল নিয়ে তেলেসমাতির শেষ নাই। টাঙ্গাইলের বিভিন্ন  বাজার থেকে উধাও  বোতলজাত সয়াবিন। চাহিদামত মিলছে না বোতলজাত সয়াবিন তেল। যেসব দোকানে পাওয়া যাচ্ছে তাতেও দাম আবার বেশি। তেল নিয়ে এমন তেলেসমাতিতে কোম্পানির অনুমোদিত  ডিলারদের দুষছেন খুচরা বিক্রেতারা।

সরেজমিনে দেখা গেছে,  জেলার বিভিন্ন উপজেলায় মুদি দোকানগুলোতে নেই বোতলজাত সয়াবিন তেল। কিছু দোকানে অল্প কিছু বোতল দেখা গেলেও চাহিদামতো পাচ্ছে না ক্রেতারা।

দোকানিরা জানান, বোতলজাত সয়াবিনের চেয়ে খোলা সয়াবিনের দাম বেশি থাকায় অনেকে কারসাজি করে বোতল থেকে বের করে খোলা হিসেবে বিক্রি করছে। এতে প্রতি কেজিতে প্রায় ২৫ টাকা বেশি দরে বিক্রি করতে পারছে তারা।

নাগরপুর উপজেলার সদর বাজারের মুদি দোকানি মিন্টু  বলেন, রোজা ও ঈদকে সামনে রেখে বিভিন্ন তেল কোম্পানিগুলোর কারসাজিতে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে। আমরা খুচরা ব্যবসায়ীরা তেল কোম্পানির ডিলারদের কাছে তেলের অর্ডার দিলে বিভিন্ন শর্ত জুড়ে দেন। এক কার্টন তেলের সঙ্গে ৫ কেজি ওজনের ১ প্যাকেট আটা, ৩ ডজন ধনিয়া, ৩ ডজন গুড়া মসলা, সরিষার তেল ইত্যাদি নিলে তবেই ১ কার্টন তেল মিলবে।

তেল কিনতে আসা রহিমা রহমান বলেন, হঠাৎ বাজারে সয়াবিন তেল নেই। এর আগে, ১৮০ টাকা করে নিয়েছিলাম। আজ ২০০ টাকা করে কিনলাম।

এ বিষয়ে টাঙ্গাইল ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম বলেন, বিষয়টি ডিসি অফিসকে অবগত করা হয়েছে।

খুঁজুন