সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ; নিহত বাস চালক

টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ; নিহত বাস চালক

মোঃ সিরাজ আল মাসুদঃ টাঙ্গাইলের মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালক নিহত হয়েছে। নিহত চালক শামীম (৪৫)  টাঙ্গাইল সদর এলাকার বাসিন্দা ।

শনিবার (১৪ মে) সকাল ৮ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার গাংগাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই বাসের অন্ততপক্ষে ২৫ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ -ফায়ারসার্ভিস কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার উপ পরিদর্শক মামুনুর রশিদ। 

তিনি বলেন,ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহন ও টাঙ্গাইলের দিক থেকে ছেড়ে আসা মাহি পরিবহন গাংগাইর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি বাসই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসময় দুই বাসের চালকসহ অনেক যাত্রী গুরুতর আহত হয়। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহত ২৫ জনকে উদ্ধার করে মধুপুর, টাঙ্গাইল ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে থেকে প্রান্তিক পরিবহনের চালক শামীম টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

খুঁজুন