সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ১; আহত ২

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ১; আহত ২

মোঃ সিরাজ আল মাসুদঃ টাঙ্গাইলের গোপালপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশাতে থাকা খালেক (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছেন।

এতে অটোরিকশার চালক নাজমুল ও যাত্রী নান্নু মাস্টার নামের দুইজন গুরুত্বর আহত হয়েছেন। আহত দুইজনের বাড়ি ভোলারপাড়া গ্রামে।

শনিবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার হেমনগর রেল স্টেশনের কাছে ভোলারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলা লুটুরচর গ্রামে। তিনি কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে চাকুরি করতেন। আহত দুজনকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাটি রেলক্রসিং পাড় হওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে ছেড়ে আসা সরিষাবাড়িগ্রামী লোকাল ট্রেনের সাথে ধাক্কা লাগে। এ সময় গুরুত্ব আহত অবস্থায় আব্দুল খালেককে হেমনগর হক ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।

খুঁজুন