বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
জ্বালানি তেলে ভর্তুকি নেই দাবি করা প্রতিবেদনটি বিভ্রান্তিকর বলে শনাক্ত শুটিংয়ের দৃশ্য ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার ২৪ সেপ্টেম্বরের মধ্যে অবৈধ ইটভাটার রিপোর্ট তৈরির নির্দেশ বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
দেশের খবর টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ

টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ

: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ। 
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থী, পেশাজীবীদের উদ্দেশে তিনি এ একথা বলেন ।

 মঙ্গলবার স্হানীয় সময় দুপুরে নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও আধুনিক ও কর্মমুখী করার পাশাপাশি শিক্ষাকে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে কার্যকরভাবে যুক্ত করতে হবে।’

অনুষ্ঠানটি আয়োজন ও সঞ্চালনা করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। আলোচনায় বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং শিক্ষা থেকে কর্মসংস্থান ও অর্থনৈতিক উৎপাদনশীলতার দিকে যাওয়ার পথ নিয়ে মতবিনিময় হয়।

ববি হাজ্জাজ বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ। সে কারণে শিক্ষার উদ্দেশ্যকে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে তরুণদের ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলা এবং তাদের উদ্যোক্তা ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় বিশেষভাবে উঠে আসে—শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান এবং কর্মসংস্থান থেকে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক শক্তি সৃষ্টির একটি সমন্বিত ধারাবাহিকতা তৈরি করা প্রয়োজন।

অনুষ্ঠানে সরকার ও নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান এবং নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসী পেশাজীবীরা অংশ নেন। বিভিন্ন খাতের প্রতিনিধিরা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সঙ্গে শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের সুযোগের আরও ঘনিষ্ঠ সংযোগ স্থাপনের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন।

ববি হাজ্জাজের বক্তব্যে প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা খাতের অগ্রগতিতে কাজে লাগানোর সম্ভাবনাও গুরুত্ব পায়। 

আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করার বিষয়টি আলোচনায় উঠে আসে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় শিক্ষার সঙ্গে কর্মমুখী দক্ষতার সমন্বয় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ ক্ষেত্রে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত, নিয়োগদাতা প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

‘ফ্রম ক্লাশরুম টু ইকোনমি’ শীর্ষক এ আলোচনায় শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে কর্মসংস্থান এবং অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে যুক্ত করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

অংশগ্রহণকারীরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে দক্ষ, কর্মক্ষম ও ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এ ধরনের সংলাপ ভবিষ্যতে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সহযোগিতা ও জ্ঞানবিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আলোচনায় মত প্রকাশ করা হয়।

খুঁজুন