সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

দেশের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় শীতের আবহ লাগতে শুরু করেছে। দিন পেরিয়ে সন্ধ্যা নামলেই ঠান্ডা বাড়ে, আর সকাল পর্যন্ত এই শীতের অনুভূতি স্পষ্ট থাকে।

শনিবার (৮ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় এই তথ্য নিশ্চিত করেন।

যদিও এর আগের দিন শুক্রবার (৮ নভেম্বর) এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় স্থানীয়ভাবে শীতের তীব্রতা আরও বেড়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঐতিহাসিকভাবে শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতেই রেকর্ড করা হয় এবং নভেম্বরের মধ্যভাগ থেকে উত্তরাঞ্চলে শীত আরও বাড়তে পারে।

এদিকে দেখা যায়, সন্ধ্যার পর থেকে স্থানীয় বাজারে গরম চা, ভাজাপোড়া এবং ঐতিহ্যবাহী ভাপা পিঠার দোকানে মানুষের ভিড় বাড়ছে।

স্থানীয়রা বলছেন, সন্ধ্যা হলেই ঠান্ডা লাগে। রাতে ও ভোরে চাদর ছাড়া থাকা যায় না।

আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘তাপমাত্রা ধীরে ধীরে কমছে। সামনে আরও কয়েক দিন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

খুঁজুন