রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল • পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু • সাতক্ষীরায় পর্যটন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা • অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার • ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ডিএমপি’র ২,৪৪৯টি মামলা • ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের • বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • বরেন্দ্র অঞ্চলের কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে আগাম সবজি চাষ • সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল ২৭ বছর পর খুলনায় গ্রেফতার • প্রধান বিচারপতির থাইল্যান্ড ও মালয়েশিয়া সফর,
দেশের খবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ রোববার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে মির্জা ফয়সল আমিন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করতে চান। নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।

এর আগে ২০ সেপ্টেম্বর বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন।

অন্যদিকে, এ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খুঁজুন