ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল ২৭ সেপ্টেম্বর (রোববার)।
তিনি বলেন, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
ইসির তফসিল অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন।
গত ১০ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর। মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ আপিল করতে চাইলে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন সময় পাবেন। আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর। ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও অপরাধসমূহের সংক্ষিপ্ত বিচারের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাগণের সমন্বয়ে তিনটি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে ইসি।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি দায়িত্ব পালনকালে সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে কমিটির কর্মকর্তাগণের সঙ্গে পুলিশ বাহিনীর তিনজন অস্ত্রধারী সদস্যকে নিয়োগ করার জন্য পুলিশ কমিশনার বা পুলিশ সুপারকে অনুরোধ জানিয়েছে ইসি।
এ ছাড়াও, কোন অনুসন্ধান বা বিচারকার্য পরিচালনার জন্য কমিটি কাজে প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স মোতায়নের জন্য সংশ্লিষ্ট পুলিশ কমিশনার বা পুলিশ সুপার বা স্থানীয় থানার অফিসার ইনচার্জ বা অন্য কোন আইন প্রয়োগকারী সংস্থার কমান্ডার বা ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে কমিশন।
পোস্টাল ভোট: এই উপ-নির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত রেখেছে ইসি।
ইসির এক বিজ্ঞপ্তিতে ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। এরআগে ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর প্রবাসী ভোটারদের নিবন্ধন শেষ হয়।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। তবে গত ১ নভেম্বর ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত সময়ে ৮ হাজার ৩২২ জন নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।
তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসন থেকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য বর্তমানে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়।
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল ২৭ সেপ্টেম্বর (রোববার)। তিনি বলেন, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ইসির তফসিল অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। গত ১০ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর। মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ আপিল করতে চাইলে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন সময় পাবেন। আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর। ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া
হবে। এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও অপরাধসমূহের সংক্ষিপ্ত বিচারের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাগণের সমন্বয়ে তিনটি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে ইসি। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি দায়িত্ব পালনকালে সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে কমিটির কর্মকর্তাগণের সঙ্গে পুলিশ বাহিনীর তিনজন অস্ত্রধারী সদস্যকে নিয়োগ করার জন্য পুলিশ কমিশনার বা পুলিশ সুপারকে অনুরোধ জানিয়েছে ইসি। এ ছাড়াও, কোন অনুসন্ধান বা বিচারকার্য পরিচালনার জন্য কমিটি কাজে প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স মোতায়নের জন্য সংশ্লিষ্ট পুলিশ কমিশনার বা পুলিশ সুপার বা স্থানীয় থানার অফিসার ইনচার্জ বা অন্য কোন আইন প্রয়োগকারী সংস্থার কমান্ডার বা ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে কমিশন। পোস্টাল ভোট: এই উপ-নির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত রেখেছে ইসি। ইসির এক বিজ্ঞপ্তিতে
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। এরআগে ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর প্রবাসী ভোটারদের নিবন্ধন শেষ হয়। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। তবে গত ১ নভেম্বর ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত সময়ে ৮ হাজার ৩২২ জন নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে। তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসন থেকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য বর্তমানে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত