সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর ঠাকুরগাঁওয়ে ছেলেকে এগিয়ে দিতে এসে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু !

ঠাকুরগাঁওয়ে ছেলেকে এগিয়ে দিতে এসে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু !

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে ঢাকাগামী ছেলেকে এগিয়ে দিতে এসে ট্রেনে কাটা পরে রশিদা বেগম (৬০) নামে বৃদ্ধার মৃত্যু হয়।

১৪ মে শনিবার স্টেশনের প্লাটফর্মেই এ দুর্ঘটনা ঘটে।   জানা যায়, ঐ বৃদ্ধার ছেলে রবিউল ইসলাম কে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে এগিয়ে দিতে রোড রেল স্টেশনে আসেন । এ সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ছেলেকে উঠিয়ে দিতে তিনিও ট্রেনের উপরে উঠে পরেন। ট্রেনটি নির্ধারিত সময় শেষে ছেড়ে দিলে তারাহুরা করে রশিদা বেগম নামতে গিয়ে ট্রেনের লাইনে পরে গিয়ে কাটা পরেন। ট্রেনটি চলে গেলে সাধারন মানুষজন সেখানে ভীড় জমান।

নিহত রশিদা বেগম ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা বকসের হাট এলাকার ইউসুব আলীর স্ত্রী।  ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার অনুপ বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও প্রয়োজনীয় নিয়ম ও আইন-কানুনের প্রেক্ষিতে যাবতীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।   


খুঁজুন