সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু প্রদান

ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু প্রদান

মোঃ মজিবর রহমান শেখঃ মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ওয়ার্ল্ড ভিশনের ৫০বছর পূর্তি উপলক্ষে অতি দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সাবলম্বীতায় বিনামূল্যে বকনা জাতের গরু প্রদান করা হয়।

১২ এপ্রিল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও  সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন ফেডারেশন মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি’র আয়োজনে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, সংস্থার প্রোগ্রাম অফিসার সুশীল চন্দ্র মন্ডল, মারিও তপন মন্ডল প্রমুখ। এ সময় ইউনিয়নের ৫০ জন অতিদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে একটি করে বকনা জাতের গরু বিতরণ প্রদান করেন অতিথিরা।


খুঁজুন