মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর থমথমে পরিস্থিতি বিরাজ করছে চবি ক্যাম্পাস

থমথমে পরিস্থিতি বিরাজ করছে চবি ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গতকাল রবিবার সংঘর্ষের পর সন্ধ্যা সাতটা থেকে আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত সেখানে থমথম পরিস্থিতি বিরাজ করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা নেই। অন্যদিকে আজ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ১৪৪ ধারা জারি করার পর ক্যাম্পাসে যৌথবাহিনী ঘুরে ঘুরে টহল দিচ্ছে।

এ ছাড়া ক্যাম্পাসে যান চলাচল খুবই সীমিত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকার কিছু দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। 
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম আমাদের সময়কে বলেন, ‘স্থানীয়দের দুই দিনের তাণ্ডবলীলার পর আজ বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীদের ওপর যারা হামলা করেছে তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের ক্যাম্পাস নিরাপদ করতে হবে।’

সার্বিক পরিস্থিতি জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, ‘গতকাল সংঘর্ষের পর আজ ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি আছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা বন্ধ আছে। তা ছাড়া ক্যাম্পাসের নিরাপত্তার জন্য যৌথবাহিনী কাজ করছে।’

খুঁজুন