শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় তিন ধাপে হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

তিন ধাপে হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রয়োজনীয়সংখ্যক কেন্দ্র না পাওয়ায় এবার তিন ধাপে নেয়া হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রথম ধাপে আগামী ২২ এপ্রিল নেয়া হবে পরীক্ষা। গতকাল সোমবার শেষের দুই ধাপের তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী ২০ মে এবং এর পরের ধাপে ৩ জুন নেয়া হবে এ নিয়োগ পরীক্ষা। এবার প্রাথমিকে সহকারী শিক্ষক পদে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের কথা রয়েছে।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র জানায়, পর্যাপ্ত পরীক্ষাকেন্দ্র প্রস্তুত করা সম্ভব না হওয়ায় প্রথম ধাপে ২২ এপ্রিল, দ্বিতীয় ধাপে ২০ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা হবে আগামী ৩ জুন।

ডিপিই সূত্র থেকে জানা গেছে, প্রথম ধাপে ২২টি জেলার মধ্যে ১৪টির সব উপজেলা এবং ৮টি জেলার কয়েকটি উপজেলা মিলে ৫০৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে অংশ নেবে ৩ লাখ ৯৬ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থী।

খুঁজুন