রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সৌদি আরব: পৃথিবীর নিকৃষ্টতম বর্বর দেশ • সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার স্প্রিং ফেয়ার, সফল আয়োজন • নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি
জাতীয় টিটি শফিকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার : সুজন

টিটি শফিকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার : সুজন

মন্ত্রীর আত্মীয়কে জরিমানাকারী ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। এছাড়া পাক‌শীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (‌ডি‌সিও) না‌সির উদ্দিনকে শোকজ করা হবে বলে জানান তিনি।

রবিবার (৮ মে) রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী এ কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, ভুলভ্রান্তি হলে মানুষ তো সেভাবেই দেখবে। এখানে যদি দেখা যায় আমার স্ত্রী কোনো দোষ করে থাকে, ইয়ে করে থাকে, আমার কোনো ইনভলভমেন্ট এখানে ছিল না। বলা হচ্ছে যে, মন্ত্রীর কারণে এমনটা ঘটছে। আমার যদি কিছু করার থাকত তাহলে তো সরাসরিই করতে পারতাম। কারো সাহায্যের তো দরকার হবে না। মেসেজটা যেভাবে গেছে সেটা সঠিক না।

রেলমন্ত্রী বলেন, টিটিই শফিকুল ইসলাম সেদিন তার দায়িত্বই সঠিকভাবে পালন করেছেন।

গত ৪ মে রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এই জরিমানার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৫ মে) বিকেলে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় ডিসিও নাসির উদ্দিনের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

খুঁজুন