মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ট্রাম্পের জয়ে অর্থনীতিতে চাঙ্গা ভাব যুক্তরাষ্ট্রে

ট্রাম্পের জয়ে অর্থনীতিতে চাঙ্গা ভাব যুক্তরাষ্ট্রে

মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের প্রভাব পড়েছে মার্কিন পাড়ায়। একদিকে বাড়ছে শেয়ারবাজারে সূচক অন্যদিকে ডলার ও বিটকয়েনের দাম। সব মিলিয়ে যেন এক দারুন শুরু মার্কিন অর্থনীতির। মাত্র একদিনেই ৬৪ বিলিয়ন ডলার লাভের মুখ দেখলেন শীর্ষ ১০ ধনী। যার মধ্যে ইলন মাস্কের একারই সম্পদ বেড়েছে সাড়ে ২৬ বিলিয়ন ডলার। শুরু থেকেই যিনি ছিলেন ট্রাম্পের একনিষ্ট সমর্থক।

দ্বিতীয়বারের মতো জয়ের মুকুট নিয়ে আবারো মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী এই ফলাফলে শুধু ট্রাম্প নয় বরং ভাগ্য খুলেছে ব্যবসারও। শেয়ারবাজারে উত্থান, ডলার কিংবা বিটকয়েনের দাম সব কিছুতেই চোখে পড়েছে জয়ের প্রভাব। একদিনের ব্যবধানেই মার্কিন শীর্ষ ১০ ধনীর সম্পদ বেড়েছে ৬৪ বিলিয়ন ডলার।

ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচারণা থেকে তহবিল সংগ্রহ পর্যন্ত সরব ছিলেন ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, ল্যারি এলিসনসহ শীর্ষ ধনীরা। জয়ের পর আসছে তারই প্রতিদান। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স বলছে, মাত্র একদিনে টেসলার শেয়ার বেড়েছে ১৫ শতাংশ। আর ইলন মাস্কের সম্পদ বেড়েছে সাড়ে ২৬ বিলিয়ন ডলার। অন্যদিকে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকল কর্পোরেশনের ল্যারি এলিসনের সম্পদ বেড়েছে ২৩ ও ২০ বিলিয়ন ডলার।

ব্লুমবার্গ আরও জানায়, লাভের কারণে হয়েছে শেয়ার বাজারে দরের উত্থান। নির্বাচনের পরেই মার্কিন স্টক মার্কেটের সার্বিক সূচক বেড়েছে আড়াই শতাংশ। পাশাপাশি বেড়েছে ডলারের দামও। এরই সাথে বিটকয়েনের দাম ছাড়িয়েছে ৭৬ হাজার ডলার।

ঐতিহাসিক এমন জয়ের পর মার্কিন অর্থনীতিতে বিশেষ করে শেয়ার বাজার ও ডলারের উত্থান আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

খুঁজুন