রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস ত্রিপুরায় অনুপ্রবেশ ৪ বাংলাদেশি আটক

ত্রিপুরায় অনুপ্রবেশ ৪ বাংলাদেশি আটক

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার সকালের দিকে রাজ্যের ধর্মনগর এলাকা থেকে ওই বাংলাদেশিদের আটক করেছে ত্রিপুরা পুলিশ। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ত্রিপুরায় চার বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

ত্রিপুরা পুলিশ বলেছে, বাংলাদেশের একটি শহরের কাছের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার পর উনাকোটি জেলার কুমারঘাটে ঘুরে বেড়াতে দেখা যায় ওই চার বাংলাদেশিকে।

আটককৃতরা হলেন, বাংলাদেশের বাগেরহাট জেলার মুরালগঞ্জের মোহাম্মদ হানিফ (৫০), একই জেলার গোপালপানি এলাকার মোহাম্মদ ইউসুফ আলী (৩৫), ও জামালটিলা এলাকার পারুল বেগম এবং জেসমিন আক্তার।

ত্রিপুরা পুলিশ বলেছে, আটককৃতরা ত্রিপুরায় প্রবেশের পর সারা রাত অটোরিকশায় করে ঘুরে বেড়িয়েছেন। পরে ধর্মনগর শহরের এলআইসি অফিসের কাছে তাদের নামিয়ে দেওয়া হলে টহল কর্মকর্তাদের মাঝে সন্দেহের সৃষ্টি হয়।

পুলিশের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে অবৈধ অনুপ্রবেশের তথ্য পান। পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদে ওই বাংলাদেশিরা জানান, রাজধানী ঢাকার রুবেল নামের এক ব্যক্তি তাদের অবৈধভাবে ভারতে প্রবেশের ব্যবস্থা করে দিয়েছেন। ভারতের বেঙ্গালুরুতে তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। তবে চুক্তি অনুযায়ী, বেঙ্গালুরুতে পৌঁছানোর পর রুবেলকে টাকা দেওয়ার কথা ছিল তাদের।

ত্রিপুরা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, কর্মসংস্থানের সন্ধানে ভারতে পাড়ি জমানো বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। ত্রিপুরা পুলিশ তাদের আটকের পর আদালতে হাজির করেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন