মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর তথ্যের সহজ লভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে আইন করা হয়েছে

তথ্যের সহজ লভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে আইন করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি.রাজবাড়ী ঃ

বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহম্মেদ বলেছেন, তথ্যের সহজ লভ্যতা এবং তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তথ্য অধিকার আইন ২০০৯ করা হয়েছে।

তথ্য কমিশনার আরো বলেন, দেশে সরকারী, এনজিও, বেসরকারী প্রতিষ্ঠান কি কাজ করছে ? তাদের সিদ্ধান্ত, বাজেট বিষয়ে এই আইনের মাধ্যমে জানা যাবে। তাছাড়া বিনা কারনে কোন নির্দোশ ব্যাক্তি যাতে তথ্য অধিকার আইনে হয়রানির শিকার না হয় সেদিকেও খেয়াল রাখা হয়েছে।

রবিবার ( ২৩ অক্টোবর ) সকালে বাংলাদেশ তথ্য কমিশনার ও জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জনহিতকরন সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবেবক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মাহাবুবুর রহমান, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন প্রকার সংগঠনের নেতাকর্মী, সুধী সমাজ, রাজনৈতিক ব্যাক্তিত্ব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

খুঁজুন