রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়?
জাতীয় উদ্বোধনের দিন পদ্মা সেতুতে গাড়ি চলবে না

উদ্বোধনের দিন পদ্মা সেতুতে গাড়ি চলবে না

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন সেতুর ওপর দিয়ে কোন গাড়ি চলাচল করবে না।

বুধবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দুই তীরের জেলাগুলোর সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওই সভা হয়।

ওবায়দুল কাদের বলেন, ২৫ জুন কোন গাড়ি পদ্মা সেতুর ওপর দিয়ে যাবে না। ২৬ তারিখ সকাল থেকে যান চলাচল করবে। সময় জানিয়ে দেয়া হবে। দুই দিক থেকে টোল দিয়ে পরে সেতু পার হতে হবে। আসা যাওয়া হবে।

তিনি বলেন, আগের দিন (২৪ জুন) হয়তো কিছু সময়ের জন্য খোলা হতে পারে। সেটা এখনও শিওর না। তবে পায়ে হেঁটে আপনারা যাতায়াত করতে পারবেন। এটার একটা সময় সীমা হয়তো দেয়া হবে, চিন্তাভাবনা আছে, দেখা যাক।

সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবু হাসনাত আবদুল্লাহ, জাতীয় সংসদের চিপ হুইপ নূরে আলম চৌধুরী লিটন, দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমানসহ অন্যান্যরা।

সভা পরিচালনায় ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

খুঁজুন