মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ভাঙ্গায় শনিবার পর্যন্ত অবরোধ-আন্দোলন স্থগিত

ভাঙ্গায় শনিবার পর্যন্ত অবরোধ-আন্দোলন স্থগিত

ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। ১৬ সেপ্টেম্বর আন্দোলনকারীরা এ ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে শনিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত অবরোধ-আন্দোলন স্থগিত করা হয়েছে।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসকের আশ্বাস ও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মানুষের ভোগান্তি যাতে না হয়, সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে যে কোনো ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনটি ম্যাজিস্ট্রেট টিম মহাসড়কে কাজ করছে। জেলা প্রশাসক জানিয়েছেন, কেউ অবরোধের চেষ্টা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করা হবে।

গত ৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে ৩০০ আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। এর প্রতিবাদে ভাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয় জনতা।

খুঁজুন