সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ভারী বৃষ্টিতে দিল্লিতে জলাবদ্ধতা, রেড অ্যালার্ট জারি

ভারী বৃষ্টিতে দিল্লিতে জলাবদ্ধতা, রেড অ্যালার্ট জারি

উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভোররাত থেকে দিল্লি-এনসিআর জুড়ে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, দেখা দিয়েছে ব্যাপক যানজট।

ভারতের আবহাওয়া দফতর দিল্লির জন্য আগের ‘হলুদ’ সতর্কতাকে বাড়িয়ে ‘লাল’ সতর্কতা জারি করেছে। রাজধানীতে বৃষ্টি অন্তত ১৭ আগস্ট পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাস।

গাজিয়াবাদ ও গুরগাঁওসহ এনসিআরের একাধিক জায়গায় রাস্তায় পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। অনেক এলাকা কার্যত অচল হয়ে পড়েছে।

উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলের ১১টি জেলা বেয়ারেলি, লখিমপুর, পিলিভিত, শাহজাহানপুর, বহরাইচ, সীতাপুর, শ্রাবস্তী, বলরামপুর, সিদ্ধার্থনগর, গোঁডা ও মহারাজগঞ্জে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। লখনউ প্রশাসন জলাবদ্ধতা ও বৃষ্টির পূর্বাভাসের কারণে বৃহস্পতিবার ১ থেকে ১২ শ্রেণি পর্যন্ত সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা করেছে।

হিমাচলের কিন্নর জেলার হোজিস লুংপা নালায় মেঘভাঙা বৃষ্টি থেকে আকস্মিক বন্যায় সিপিডব্লিউডির ক্যাম্প ভেসে গেছে। এ ঘটনায় এক ব্যক্তি আহত এবং চারজন নদীর ওপারে আটকে পড়েছেন। চাম্বা, কাংগ্রা ও মাণ্ডি জেলায় কমলা সতর্কতা এবং উনা, বিলাসপুর, হামিরপুর, কুল্লু, শিমলা, সোলান ও সিরমৌর জেলায় ১৯ আগস্ট পর্যন্ত হলুদ সতর্কতা বহাল রয়েছে।

খুঁজুন