মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ভারতে স্কুল ভবন ধসে চার শিশুর মৃত্যু, আটকা ৪০

ভারতে স্কুল ভবন ধসে চার শিশুর মৃত্যু, আটকা ৪০

ভারতের রাজস্থানের জলাওয়ার জেলায় পিপলোদি সরকারি স্কুলের ভবন ধসে চার শিশু মারা গেছে। শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে স্কুল ভবনের ছাদ ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কমপক্ষে চার শিশুর। আহত হয়েছে অন্তত ১৭ জন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের মতে, ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। স্থানীয়রা একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। ঘটনার সময় বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৪০ জন ছাত্রছাত্রী ও শিক্ষক উপস্থিত ছিলেন।

জলাওয়ারের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট অমিত কুমার পিটিআইকে জানান, ঘটনায় চারজন শিশুর মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে জলাওয়ারের হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে ৩-৪ জনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। ঘটনাস্থলে পৌঁছেছে অন্তত চারটি জেসিবি মেশিন, শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ।

রাজ্যের শিক্ষা মন্ত্রী মদন দিলাওয়ার জানান, আমি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি আহতদের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা নিতে। পাশাপাশি কেন এই ভবন ধসে পড়ল, তা তদন্ত করে দেখা হবে। আমি কালেক্টরের সঙ্গেও কথা বলেছি, যাতে কেউ কোনো সমস্যার সম্মুখীন না হয়। সূত্র : এনডিটিভি

খুঁজুন