রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি • আমি জ্ঞানের শহর, আলী তার দরজা • ওষুধের আগুন, রাষ্ট্রের পরীক্ষা: হ্যাজম্যাট প্রস্তুতি ও জবাবদিহি কোথায়?
জাতীয় ভারতীয় অস্ত্রের চালানসহ বাবা-ছেলে আটক

ভারতীয় অস্ত্রের চালানসহ বাবা-ছেলে আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ শাহা জামাল কালু (৫২) ও তার পুত্র সোহেল রানা (৩০) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৩ মে) ভোরে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে অস্ত্র গুলিসহ আটক করা হয়। আটক শাহা জামাল কালু সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে ও সোহেল কালুর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে, কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদে জানা যায়, কালু ও তার ছেলে সোহেল রানা ভারত থেকে একটি অস্ত্রের চালান এনে বাড়িতে মজুত করেছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সুবেদার আহসান উল্লাহ এর নেতৃত্বে বিজিবির একটি টিম তাদের বাড়ি ঘেরাও করে রাখে। পরে বিজিবির যশোরের অপস অফিসার সহকারি পরিচালক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বিজিবি ও পুলিশ তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ তাদের দুইজনকে আটক করে। এর মধ্যে সোহেল রানাকে একটি চালের ড্রামে তালাবদ্ধ অবস্থায় আটক করা হয়।

তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত অস্ত্র ও গুলিসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

খুঁজুন