সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর ভাসানচর থেকে পালিয়ে আসা ২ রোহিঙ্গা যুবক সুবর্ণচরে আটক

ভাসানচর থেকে পালিয়ে আসা ২ রোহিঙ্গা যুবক সুবর্ণচরে আটক

  অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা দুই রোহিঙ্গা যুবকসহ এক কিশোরকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা ।

আটককৃত রোহিঙ্গারা হলো, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭২ নং ক্লাস্টারের  ছৈয়দুল আমিনের ছেলে খায়রুল আমিন (২১) ৬৮ নং ক্লাস্টারের আবদুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (১৮) এবং ২৭ নং ক্লাস্টারের মো. রফিকের ছেলে আবদুল্লাহ (১২)।

বৃহস্পতিবার (১২ মে)দুপুরের দিকে আটককৃত তিন রোহিঙ্গাকে পুনরায় ভাসানচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  এর আগে গতকাল বুধবার সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলায় মোহম্মদপুর এলাকায় থেকে স্থানীয় লোকজন তাদের আটক করে চরজব্বর থানা পুলিশে হাতে সোপর্দ করে।  

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি আরো জানান, স্থানীয়রা তিন রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশে খবর দেয়। বুধবার সন্ধ্যায় তাদেরকে আটক করে থানায় এনে রাখা হয়।  বৃহস্পতিবার দুপুরে পুনরায় তাদেরকে ভাসানচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

খুঁজুন