সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর ভাসানচরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক শ্রীঘরে

ভাসানচরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক শ্রীঘরে

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতারকৃত মনির উদ্দিন (৩০)ভাসান চরের আশ্রণে কেন্দ্রের ৭৭ নং ক্লাস্টারের জমির উদ্দিনের ছেলে।

 রোববার (১০ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক।

তিনি আরও জানান, গত ১ এপ্রিল সন্ধ্যায় একই ক্লাস্টারের মাইন উদ্দিন ওই কিশোরীকে টয়লেটে জোরপূর্বক ধর্ষণ করেছে। এ সময় কিশোরী চিৎকার করলে সে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ৭ এপ্রিল ভাসানচর থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। অপরদিকে নির্যাতিত কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খুঁজুন