রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস ভবিষ্যতের আবাসন ভাবনায় ভেনিস বিয়েন্নালে বাংলাদেশ

ভবিষ্যতের আবাসন ভাবনায় ভেনিস বিয়েন্নালে বাংলাদেশ

পলাশ রহমান :

বিশ্বের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আর্কিটেকচার প্রদর্শনী শুরু হয়েছে ইতালির ভেনিসে। ভেনিস বিয়েন্নালে নামে পরিচিত এই প্রদর্শনী হয় প্রতি দু'বছরে একবার। এ বছরের প্রদর্শনীতে সরব উপস্থিতি দেখা যায় ভবিষ্যতের নির্মাণ ভাবনার।

বিয়েন্নালের দুই প্রধান ভেন্যু-জারদিনি ও আরসেনালেসহ গোটা শহর জুড়ে ছড়িয়ে আছে ৬৬টি দেশের প্যাভিলিয়ন। হাজারো দর্শকের ভিড়ে স্থান পেয়েছে প্রযুক্তিনির্ভর টেকসই বাসস্থান ও জলবায়ু সচেতন ডিজাইনের ধারণা।


উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক হিসেবে আমন্ত্রণ পেয়ে আমি ঘুরে দেখি- বৃটেন, ডেনমার্ক, স্পেন, হাঙ্গেরি, জাপান, ফিনল্যান্ড, ওম্যানসহ অনেকগুলো দেশের প্যাভিলিয়ন। প্রতিটি প্যাভিলিয়নে উঠে এসেছে জলবায়ুর পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে খাপ খাইয়ে টিকে থাকার পরিকল্পনা। 

ভেনিসের খালের পানি পরিশোধন করে তা দিয়ে বানানো কফি পরিবেশন করা হয় আরসেনালের ভেন্যুতে। অনেকের সাথে আমিও এই অভিনব প্রযুক্তি দিয়ে বানানো কফি উপভোগ করি।

এ বছর স্থাপত্য বিয়েন্নালের একটি ব্যতিক্রমী দিক হলো- বাংলাদেশের প্রভাব। ইতালীয় অধ্যাপক এলিজা বেরতুচ্ছো- বাংলাদেশের প্রতি তার ভালোবাসা ও গবেষণার স্মৃতি তুলে ধরেন। তিনি জানান, ইতালিতে এখন বহু প্রবাসী বাংলাদেশি কৃষিজমিতে লাউ, শিম, করলাসহ নানা দেশি সবজি চাষ করছেন, যা একসময় ছিল কেবল শখের ব্যাপার, এখন তা বাণিজ্যিক রূপ নিয়েছে। এলিজার এই গবেষণাভিত্তিক প্রজেক্ট বিয়েন্নালে বেশ প্রশংসা কুড়িয়েছে।

আরসেনালের প্রধান ভেন্যুতে বাংলাদেশের স্থপতি মারিনা তাবাচ্চুমের একটি প্রজেক্ট সবার দৃষ্টি কেড়েছে। তার উপস্থাপনায় উঠে এসেছে জলবায়ুর বিপর্যয় মোকাবিলায় টেকসই, পরিবেশবান্ধব গৃহনির্মাণের সম্ভাবনা। বাংলাদেশের দুর্যোগ মোকাবিলার বাস্তব অভিজ্ঞতা তার পরিকল্পনায় অনুপ্রেরণা জুগিয়েছে।

Share This Article
Share Tweet WhatsApp

খুঁজুন