রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস ভেনিস বাংলা স্কুলের গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

ভেনিস বাংলা স্কুলের গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি:

ভেনিস বাংলা স্কুলের আয়োজনে আসন্ন ১৪তম গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে আজ বিকালে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্কুলের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য উপস্থাপন করেন স্কুল কমিটির সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২২ জুন কামপালতো মাঠে সকাল সাড়ে দশটায় এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে বাংলা স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- নাসির উদ্দিন পান্না, আফাই আলি, সোহেল আক্তার বিপ্লবী, আওলাদ হোসেন অন্তর, নূরে আলম, আব্দুর রব ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং কুমিল্লা জেলা সমিতির সাধারণ সম্পাদক শরীফ মির্ধা।

এছাড়া সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মাকসুদ রহমান, জাকির হোসেন সুমন, নাজমুল হোসেন, সোহানুর রহমান উজ্জ্বল, আসলামুজ্জামান, তিশা সুলতানা, আবু নাঈম ভূঁইয়া, সজীব আল হাসান ও সুমন সরকার।

সংগঠনের পক্ষ থেকে টুর্নামেন্টকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

খুঁজুন