মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা
প্রবাস ভেনিসে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ভেনিসে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পলাশ রহমান, ব্যুরো চিফ ইতালি :

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত জ্যাক স্মরণ এবং শহরের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে ভেনিসে শনিবার বিকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি সামাজিক সংগঠন আয়োজিত বিক্ষোভ সমাবেশে ভেনিসে বসবাসকারী অভিবাসীরাসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা তারস্বরে শ্লোগান দেন, জ্যাক মরেনি, আমাদের সাথে লড়াই করছে, আমাদের শহর রক্ষা করতে।

গত ২০ সেপ্টেম্বর ইতালির ভেনিস মেসত্রের কোরসো দেল পপলো নামক সড়কে কয়েকজন ছিনতাইকারী একজন জাপানী পর্যটক নারীর উপর আক্রমণ করে এবং তার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকারে কয়েকজন যুবক এগিয়ে আসে এবং ওই নারীকে রক্ষা করার চেষ্টা করে। ছিনতাইকারী তখন এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ২৬ বছর বয়সের জাকমো গোব্বাতো জ্যাক নিহত হন এবং তার বন্ধু সেবাসতিয়ানো বেরগামাসকি আহত হন।


সাম্প্রতিক সময়ে ইতালির ভেনিসে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়। শহরে চুরি ছিনতাইসহ নানা রকমের অপকর্ম বৃদ্ধি পায়। মাদক ব্যবসায়ীদের উপদ্রব বৃদ্ধি পায়। এমনকী মানুষের বাসা-বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানেও চুরি ডাকাতির ঘটনা ঘটতে দেখা যায়। যা শহরের বাসিন্দাদের উদ্বিগ্ন করে তোলে।

বিক্ষোভ সমাবেশ থেকে ভেনিসের মেয়র লুইজি ব্রুনারোর কড়া সমালোচনা করে বলা হয়, ভেনিস এই শহরের বাসিন্দাদের। যারা ক্ষমতার বিনিময়ে ভেনিসের শান্তি শৃংঙ্খলা বিক্রি করে দিতে চায় তাদের জন্য নয়।


তারা বলেন, মেয়র লুইজি যদি শহরের শান্তি শৃংঙ্খলা ফিরিয়ে আনতে না পারেন ২ হাজার ২৫ সালের স্থানীয় সরকার নির্বাচনে তার কড়া জবাব দেয়া হবে। 

বিক্ষোভটি মেসত্রের ট্রেন স্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ফেরেত্তোয় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। আগামী কাল ৩০ সেপ্টেম্বর, সোমবার জ্যাকের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

খুঁজুন