সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ভেনিসে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সমাবেশ

ভেনিসে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সমাবেশ

পলাশ রহমান :

শনিবার ইতালির ভেনিসে পিয়াচ্ছাসালে রোমার বিখ্যাত কালাত্রাপা ব্রিজের ওপর অনুষ্ঠিত হয় এক হৃদয়ছোঁয়া বিক্ষোভ সমাবেশ। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে কয়েকশো স্থানীয় মানুষ অংশ নেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিলো, "গাজা মুক্ত করে দাও", "ইসরায়েল বয়কট কর", "গণহত্যা বন্ধ করো", "গাজায় শিশুদের জীবন রক্ষা করো" ইত্যাদি।


বিক্ষোভকারীরা শুধু স্লোগানেই থেমে থাকেননি, হাড়ি-পাতিলসহ কিচেনের সামগ্রী নিয়ে গাজায় চলমান দুর্ভিক্ষের প্রতিবাদ জানান। অনেকের হাতে ছিলো গাজায় ইসরায়েলি হামলার নির্মম চিত্র- যা দেখে সহজেই বোঝা যায়, মানবতা আজ কতটা বিপন্ন। 


সমাবেশ থেকে কঠোর সমালোচনা করা হয় ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির। প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়, "গাজায় শিশুরা না খেয়ে মরছে, আপনি ঘুমাচ্ছেন কীভাবে?"


ব্রিজের ওপরে যখন সমাবেশ চলছিলো, নিচে দিয়ে চলে যাচ্ছিলো নৌযান। ওপরে উড়ছিলো ফিলিস্তিনের পতাকা। পুরো দৃশ্যটি মানবতার পক্ষে এক শক্তিশালী বার্তা বহন করে। আর তা হলো- বিশ্ব মানবতা এখনও বেঁচে আছে। পর্যটকরাও এই দৃশ্য উপভোগ করেন। ক্যামেরাবন্দি করেন এবং অনেকেই একাত্মতা ঘোষণা করেন।

খুঁজুন