রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস ভেনিসে মসজিদ বন্ধের বিরুদ্ধে আপিল, হাজার মুসল্লী পার্কে

ভেনিসে মসজিদ বন্ধের বিরুদ্ধে আপিল, হাজার মুসল্লী পার্কে

পলাশ রহমান :

ভেনিসে মুসলিম সম্প্রদায়ের একটি নামাজের স্থান 'মসজিদুল ইত্তেহাদ' স্থানীয় নগর কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। 

নগর কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তর প্রতিবাদে ইত্তেহাদ কর্তৃপক্ষ ভেনিসের একটি পার্কে প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করেন, একই সাথে আইনি লড়াই অব্যাহত রাখেন।

মসজিদ বন্ধের কার্যক্রম শুরু হয় মূলত ৩ বছর আগে, মসজিদুল ইত্তেহাদ প্রতিষ্ঠার সূচনা থেকে। স্থানীয় একটি সাবেক সুপার মার্কেট ভাড়া নিয়ে, সংস্কার করে ইত্তেহাদ কর্তৃপক্ষ একটি নামাজের স্থান তৈরি করেন। তখন নগর কর্তৃপক্ষ একটি আইন দেখিয়ে বলে, শহরের ভেতরে নামাজের স্থান করা যাবে না। করতে হবে লোকালয়ের বাইরে। ইত্তিহাদ কর্তৃপক্ষ ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বলেন, মুসলমানরা দিনে পাঁচবার মসজিদে গিয়ে নামাজ আদায় করে। শহরের বাইরে মসজিদ হলে- তা কোনভাবেই সম্ভব নয়। এটা সরাসরি নাগরিকের ধর্মীয় অধিকার খর্ব করা। মানবাধিকার লঙ্ঘন করা।

তখন মসজিদুল ইত্তিহাদ কর্তৃপক্ষ নগর কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন। নিম্ন আদালত তাদের মামলার বিপক্ষে রায় দেয়। এরপর তারা ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। গত তিন মাস আগে আপিলটি খারিজ করে দেয় আদালত। 

গত ১৯ তারিখ আপিল খারিজের বিরুদ্ধে সর্বোচ্চ আদালত কাসাসিওনে ফের আপিল করেছেন ইত্তেহাদ কর্তৃপক্ষ। তারা আশা করছেন, এবার ন্যায় বিচার পাবেন।

আপিলটি কাসাসিওন কোর্টে নথিভুক্ত হয়েছে নং ১২৬৯০/২০২৫ হিসেবে।

মসজিদ বন্ধের প্রতিবাদে গত তিন মাসেরও বেশি সময় ধরে ইত্তেহাদ কর্তৃপক্ষ পার্কের খোলা চত্বরে জুমার নামাজ আয়োজন করছেন। 

শুক্রবার (২০ জুন) পার্কে আয়োজিত জুমার জামাতে প্রায় এক হাজারের বেশি মুসল্লী অংশগ্রহণ করেন- যা স্পষ্টভাবে প্রমাণ করে, ধর্মীয় আচার পালনের অধিকার কেবল সাংবিধানিক বিষয় নয়, মানুষের মনের গভীর থেকে উৎসারিত একটি অপ্রতিরোধ্য প্রয়োজন।

Share This Article
Share Tweet WhatsApp

খুঁজুন