রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস ভেনিসে নৌকার রাজত্বে ঐতিহ্যের উৎসব

ভেনিসে নৌকার রাজত্বে ঐতিহ্যের উৎসব

সেপ্টেম্বরের নীল আকাশের নিচে, ইতিহাস আর ঐতিহ্যের শহর ভেনিস আবারো জেগে উঠেছিলো উৎসবের রঙে। গতকাল রোববার, রাজকীয় সাজে সেজেছিল শতশত নৌকা- লাল, নীল, সাদা আর সবুজের মেলায় যেন পানির বুকে ফুটে উঠেছিল এক জীবন্ত ক্যানভাস।

গ্রান ক্যানেলের শান্ত জলরাশি ছিলো উত্তাল, উৎসবে যোগ দেয়া নৌকার ছন্দে। মাঝিরা ছিলেন রাজকাহিনির চরিত্র- রাজকীয় পোশাকে, রাজসিক ভঙ্গিতে, শতাব্দী পুরনো ঐতিহ্য বুকে ধারণ করে ছুটে চলেছেন তরঙ্গে তরঙ্গে।

পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসা প্রায় দুই লাখ পর্যটক সেই মুহূর্তের সাক্ষী। ক্যানেলপাড়ে দাঁড়িয়ে হাজারো দর্শক করতালি, নাচ, গান আর বাঁশির সুরে ভরিয়ে তোলেন আকাশ-বাতাস, যেনো জলে ভেসে বেড়ানো প্রতিটি নৌকাই ছিলো তাদের ভালোবাসার প্রাপ্তি। আশপাশের রেস্তোরাঁ আর পানশালাগুলো ভরে উঠেছিল হাসি, গল্প আর চিয়ার্সে। নারীদের জন্য ছিলো আলাদা প্রতিযোগিতা, সৌন্দর্য আর সাহসিকতার অপূর্ব মেলবন্ধন।

ভেনিসের মেয়র লুইজি ব্রুনেরো নিজেই ছিলেন সেখানে, প্রাণভরে উপভোগ করেছেন এই অপূর্ব দৃশ্য। আর দর্শকরা জেনেছেন- এই উৎসব শুধু নৌকার প্রতিযোগিতা নয়, এটি ভেনিসের আত্মা, ভালোবাসা আর গৌরবের প্রতিধ্বনি। হাজার বছর পেছনের ইতিহাস, ঐতিহ্যের লালন।

উল্লেখ্য, তেরো শতকে সূচনা হওয়া এই নৌকা বাইচ উৎসব প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম রোববারে ভেনিসকে রাঙিয়ে তোলে ঐতিহ্যের অপূর্ব রঙে।

খুঁজুন