মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর ভরা মৌসুমেও নাগালের বাইরে ইলিশ

ভরা মৌসুমেও নাগালের বাইরে ইলিশ

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে মাছের দামও ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে। চাল-ডাল, শাক-সবজির দাম আগেই বাড়তি, তার ওপর সব ধরনের মাছের বাজারে আগুন লেগেছে। ভরা মৌসুমেও সরবরাহ কম থাকায় মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে ইলিশ মাছ।

শুক্রবার রাজধানীর পল্লবী, নিউমার্কেট, শান্তিনগর, সেগুনবাগিচা ও কাজীপাড়া বাজারে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

বাজারভেদে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকায়। আধা কেজির ইলিশ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়, ৬০০–৮৫০ গ্রামের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতিকেজি জাটকা পাওয়া যাচ্ছে ৫৫০ থেকে ৭০০ টাকায়।

মাছ বিক্রেতারা বলছেন, সাগরে বৈরী আবহাওয়া ও মৌসুম শেষের দিকে হওয়ায় জেলেরা পর্যাপ্ত মাছ পাচ্ছেন না। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে।

ইলিশ মাছ কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘এ বছর চড়া দামের কারণে বড় ইলিশ কেনা হয়নি। ভেবেছিলাম মৌসুম শেষে দাম কমবে, কিন্তু হয়নি। ৮৫০-৯০০ গ্রামের একটা ইলিশ ২২০০ টাকা চাইল। এভাবে দাম চাইলে আমরা ইলিশ মাছ কিভাবে কিনব।

আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এ বছর রপ্তানির জন্য প্রতি কেজি ইলিশের ন্যূনতম দাম ধরা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার বা প্রায় ১ হাজার ৫২৫ টাকা। কিন্তু ঢাকার বাজারে এই দামে এক কেজি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে না।

খুঁজুন