মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী
প্রবাস ভূমধ্যসাগরে ২৫০০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

ভূমধ্যসাগরে ২৫০০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

ইউরোপে পাড়ি দেওয়ার সময় চলতি বছর এ পর্যন্ত ২ হাজার ৫০০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগরে ডুবে নিহত বা নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এই তথ্য জানিয়েছে।

ইউএনএইচসিআরের নিউইয়র্ক কার্যালয়ের পরিচালক রুভেন মেনিকদিওয়েলা নিরাপত্তা পরিষদকে বলেছেন, চলতি বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৫০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছেন। শুধু ভূমধ্যসাগর নয়, অনেকে সমতলেও প্রাণ হারিয়েছেন।

গত বছরের এ সময় পর্যন্ত মৃত ও নিখোঁজ হওয়া অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল ১ হাজার ৬৮০ জন।

মেনিকদিওয়েলা আরো বলেছেন, অভিবাসী ও শরণার্থীরা প্রতি পদক্ষেপে মৃত্যু ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে থাকেন।

ইউএনএইচসিআরের তথ্য বলছে, এ বছরের জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রায় ১ লাখ ৮৬ হাজার মানুষ ইতিমধ্যে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের দক্ষিণাঞ্চলীয় ইতালি, স্পেন, সাইপ্রাস ও মাল্টায় পৌঁছেছেন। এর মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ ইতালি পৌঁছেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৩ শতাংশ বেশি।

ধারণা করা হচ্ছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে তিউনিসিয়া থেকে ১ লাখ ২ হাজারের বেশি এবং লিবিয়া থেকে ৪৫ হাজার শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। এর মধ্যে তিউনিসিয়ায় ৩১ হাজার ও লিবিয়ায় ১০ হাজার ৬০০ জন অভিবাসনপ্রত্যাশীকে সমুদ্র থেকে উদ্ধার করে আটক বা ফিরিয়ে দেওয়া হয়েছে।

খুঁজুন